ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাঁচতে চায় আগুনে দগ্ধ রেখা রাণী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৩৬ বার পঠিত

নকলা; আগুনের লেলিহান শিখায় ঝলসে গিয়েছে রেখা রাণী (৪০) । শরীরের পিছনের অংশ পুড়ে যাওয়ায় ৪ মাস ধরে বিনা চিকিৎসায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। স্ত্রীর চিকিৎসার অর্থ যোগাতে দ্বারে দ্বারে ঘুরছেন পঙ্গু স্বামী ওপেন্দ্র চন্দ্র তিলকদাস।
>


৩ জানুয়ারী লাকড়ি দিয়ে রান্না করতে গিয়ে নিজ বাড়িতে শাড়িতে আগুন লেগে দগ্ধ হয়।শেরপুর জেলার নকলা উপজেলার পৌরসভার বাজারদি মহল্লার উপেন্দ্র চন্দ্র তিলকদাসের স্ত্রী।

জানা যায়, রেখা রাণী রান্না করার সময় আগুন পিছন থেকে তার পরনের শাড়িতে লেগে হাটু থেকে কোমর পর্যন্ত ঝলসে যায়। তার চিৎকারে আসে-পাশের লোকজন দৌঁড়ে এসে আগুন নেভালেও রেখা রাণী দাসকে আগুনের ভয়াবহতার হাত থেকে রক্ষা করতে পারেনি।
তাৎক্ষনিক তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি দেখে হাসপাতালের চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে রেফার্ড করে। টাকার অভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় নি। এভাবেই বিনা চিকিৎসায় প্রায় চারমাস যাবৎ পড়ে আছে।

শেষ নয় এই পরিবারের দুঃখের কাহিনী। এর আগে রেখা রাণী দাসে স্বামী উপেন্দ্র ঠেলা গাড়ি নিয়ে রাস্তায় বের হলে দূর্ঘটনায় পড়ে ডান হাত ভেঙে যায়। সেখানেও টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে ডান হাতের কব্জি বাঁকা হয়ে গিয়েছে ভাঙ্গা হাতে কোন কাজ করতে পারে না ফলে বেকার হয়ে পড়েন। সংসারে একমাত্র উপার্জনকারী ব্যক্তি দুর্ঘটনার কবলে পড়ে কর্মহীন হয়ে পড়ায় অর্থাভাবে পরিবারটি।

রেখা রাণী দাসের চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন।

হতদরিদ্র এই পরিবারের পক্ষে চিকিৎসার খরচ করা সম্ভব হচ্ছে না। তাই এর চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় পরিবার। (সাহায্য পাঠানোর বিকাশ নাম্বার
রেখা রাণী ০১৬২৪৫৯২৩৪০)

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102