ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর বনশ্রীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৪৯ বার পঠিত

রাজধানীর খিলগাঁও দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে এনজেলা খান পাপিয়া (৩১) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৪ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করে খিলগাঁও থানা পুলিশ। এর আগে দিনগত রাত ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে দক্ষিণ বনশ্রীর কে ব্লকের ১৯ নং রোডের ১৮৫ নম্বর বাড়ির সাততলা ছাদের ছোট রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই গৃহবধূকে খাটের ওপর শায়িত অবস্থায় পাওয়া যায়, তার গলায় ওড়না পেঁচানো ছিল। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে তার বাম হাতে ব্লেড দিয়ে কাটা জখম রয়েছে।

তিনি জানান, ওই ভাড়া বাসায় স্বামী উজ্জ্বল ব্যাপারীর সঙ্গে থাকতেন পাপিয়া। শনিবার রাতে বাড়ির মালিকের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনার পর থেকে উজ্জ্বল পলাতক রয়েছেন। ধারণা করা হচ্ছে, গৃহবধূ পাপিয়াকে শ্বাসরোধে হত্যা করে পালিয়েছে সে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

মৃত পাপিয়া টাঙাইলের ঘাটাইল উপজেলার নিজাম উদ্দিনের মেয়ে। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা থানায় পৌঁছালে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে। পলাতক উজ্জ্বলকে আটকের চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

নিহতের পরিবারের বরাত দিয়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম জানান, পাপিয়ার পরিবার তার বিয়ের বিষয়টি জানতো না। তবে উজ্জ্বলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102