নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় বাপ্পি ও আল-আমিন নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। রোববার (২৪ এপ্রিল) দুপুরে নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার দুপুরে নাটোরগামী বলাকা পরিবহন বাসের সঙ্গে সিংড়াগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাপ্পি ও শহীদ গুরুতর আহত হয়। তাদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বাপ্পীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত বাপ্পী শেরকোল ইউনিয়নের চকপুর গ্রামের আ. সাত্তারের পুত্র।
এদিকে অবস্থার অবনতি হলে আলামিন শহীদকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বাপ্পিও মারা যায়। সে তেমুখ নওদাপাড়া গ্রামের আরব আলীর ছেলে।