ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জামালপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৩৭ বার পঠিত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে সংঘর্ষে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন বড় ভাই। শনিবার রাত সাড়ে ১২টার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের মাঝ গেদরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জামাল মিয়া ওরফে বড় গেল্লা (৩৫), সে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের মাঝ গেদরা গ্রামের চান মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জামাল মিয়া ওরফে বড় গেল্লার সাথে তার সৎ ভাই মুছা মিয়ার জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। শনিবার রাতে পূর্ব বিরোধের জের ধরে নিজ বাড়িতে জামাল মিয়ার সাথে মুছা মিয়ার বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে জামাল মিয়া গুরুতর আহত হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রবিবার সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জামাল মিয়া ওরফে বড় গেল্লা।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102