শেরপুর: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগীয়) সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন, সরকার জিয়া পরিবারকে ভয় পায়। তাই সরকার জিয়া পরিবারকে ধংস করতে নানান ষড়যন্ত্র করছে। এমনকি তারেক রহমানের স্ত্রীর বিরুদ্ধেও নানান কটুক্তি করছে।

ইফতার মাহফিল
তিনি আজ জেলা বিএনপির আয়োজনে শেরপুর-৩ আসনের সাবেক সাংসদ মাহমুদুল হক রুবেলের বাসভবনে অনুষ্ঠিত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলে এসব কথা বলেন।

ইফতার মাহফিল
এসময় মাহফিলে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
এছাড়াও সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন ও শরিফুল আলম, জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক মো. হযরত আলী সরকারের সমালোচনা করে বক্তব্য রাখেন।
এই দোয়া ও ইফতার মাহফিলে জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।