ads
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলনায় ট্রলির ধাক্কায় কলেজছাত্রীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৫০ বার পঠিত

খুলনার ইট বহনকারী ট্রলির ধাক্কায় যুথী পাল (১৭) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) সকাল ৯টার দিকে রূপসায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুথী পাল পিঠাভোগ গ্রামের বিশ্বজিত পালের মেয়ে এবং তিনি সরকারি বঙ্গবন্ধু কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

এ ঘটনায় স্থানীয় লোকজন ট্রলিসহ চালক ইয়াছিনকে (১৮) আটক করে পুলিশে সোপর্দ করেছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রলির ধাক্কায় কলেজ ছাত্রী নিহতের ঘটনায় ট্রলিসহ চালক আটক হয়েছে।

রূপসা থানা পুলিশ জানায়, যুথী পাল পিঠাভোগ গ্রামের বাড়ি থেকে হেঁটে কলেজে যাচ্ছিলেন। পথে আলাইপুর সেতুর কাছে ইট বহনকারী একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে প্রথমে তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102