ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টিকিট কালোবাজারির অভিযোগ নিয়ে যা বললেন রেলমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৩৬ বার পঠিত

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট যেন ‘সোনার হরিণ’। রাতদিন অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত টিকিট।

মানুষে ঠাসা কমলাপুর রেলওয়ে স্টেশন কাউন্টার চত্বর। সেখান থেকে সড়কে ঠেকেছে টিকিট প্রত্যাশীদের লাইন। একটি টিকিটের আশায় সেহরি-ইফতার করতে হচ্ছে স্টেশনের লাইনে বসেই।

যাত্রীদের এই ভোগান্তি নিয়ে করার কিছু ‘দেখছেন না’ রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এবং রেলওয়ের কর্মকর্তাদের কালোবাজারিতে জড়িত হওয়ার সুযোগ নেই বলে জানালেন মন্ত্রী।

সোমবার দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ‘কালকের টিকিটের জন্য যদি লোকজন আজকে লাইনে দাঁড়িয়ে থাকে, তাহলে আমাদের কী করার আছে বলেন? আজকের টিকিট নিয়ে তো কারো কোনো অভিযোগ নেই। কারণ আমরাতো সিস্টেম করেছি, অন্য কোনো জালিয়াতির সুযোগ নেই। আপনি আইডেনটিটি কার্ড দিয়ে টিকিট কাটবেন, আপনার টিকিট দিয়ে আমি যেতে পারব না।’

রেলওয়ের কর্মকর্তারাও কালোবাজারিতে জড়িত বলে যে অভিযোগ আছে, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘কালোবাজারি কীভাবে করবে? আমি যদি আপনার টিকিটে না যেতে পারি, তো টিকেট নিয়ে কী করব? একজন চারজনের টিকেট নিলে চারজনের আইডি কার্ডই জমা দিতে হবে।’

এর আগে টিকেট কাউন্টারগুলো পরিদর্শন করেন রেলমন্ত্রী। এ সময় লাইনে দাঁড়িয়ে থাকা যাত্রীদের সঙ্গেও কথা বলেন তিনি। তখন নানা ভোগান্তির পাশাপাশি টিকেট না পাওয়ার অভিযোগ করেন যাত্রীরা।

ঈদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে শনিবার সকাল থেকে। পাঁচ দিনব্যাপী টিকিট বিক্রি চলবে ২৭ এপ্রিল পর্যন্ত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102