ads
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার ঈদের চাঁদ দেখা নিয়ে বিতর্ক থাকবে না: পাকিস্তান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৫৫ বার পঠিত

পাকিস্তানের সামা টিভির সঙ্গে আলাপকালে মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এ বছর চাঁদ দেখা নিয়ে কোনো বিতর্ক থাকবে না।

দেশে একই দিন ঈদ উদ্‌যাপন নিশ্চিত করতে মুফতি আবদুল শাকুর বলেন, শাওয়ালের চাঁদ দেখার প্রমাণ তিনি নিজেই মূল্যায়ন করবেন।

এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, এ বছর ৮১ হাজারের বেশি পাকিস্তানি হজ করবেন। তিনি হজযাত্রীদের সুবিধার্থে হজ অপারেশন সিস্টেম উন্নত করার চেষ্টা করবেন।

ঈদের চাঁদ নিয়ে বিতর্ক

উল্লেখ্য, শাওয়ালের চাঁদ দেখা নিয়ে কয়েক বছর ধরেই পাকিস্তানে ঈদুল ফিতরের আনন্দে বিঘ্ন ঘটছে।

পেশোয়ারের ঐতিহাসিক মসজিদ কাসিম আলি খানের ধর্মীয় আলেম মুফতি শাহাবুদ্দিন পোপালজাই, যিনি একটি অনানুষ্ঠানিক কমিটি পরিচালনা করেন। তিনি সাধারণত পাকিস্তানের কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটির সিদ্ধান্তের সঙ্গে একমত হন না।

তিনি স্বাধীনভাবে তার সিদ্ধান্ত নেন এবং মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করেন।

গত বছর কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটি শাওয়ালের চাঁদ দেখার সিদ্ধান্ত ঘোষণা করতে বিলম্ব করে। বিলম্বের কারণ হিসেবে চাঁদ দেখা নিয়ে পরস্পরবিরোধী অবস্থান নিয়েছিল।

চাঁদ নিয়ে বিরোধ পাকিস্তানে নতুন নয় এবং এই বিতর্ক দীর্ঘদিন ধরে চলে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে সাবেক মন্ত্রী ফাওয়াদ চৌধুরীর নেতৃত্বে বিজ্ঞান মন্ত্রণালয় একটি অ্যাপ চালুর পর এটি আরও একটি মাত্রা পেয়েছিল। অ্যাপটির মাধ্যমে ধর্মীয় বিষয়গুলোতে হস্তক্ষেপ করার কারণে ধর্মযাজকদের ক্ষুব্ধ করেছিল।

আগের সরকারও মুফতি মুনিব-উর-রহমানকে অপসারণ করেছিল ও মতবিরোধ কমাতে মাওলানা মুহাম্মদ আবদুল খাবির আজাদকে কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটির চেয়ারম্যান নিযুক্ত করেছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102