ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হামলায় আওয়ামী লীগ, মামলায় বিএনপি: মির্জা ফখরুল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৩৩ বার পঠিত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কি দেশের বিচার ব্যবস্থা, কি দেশের আইনের ব্যবস্থাপত্র, ঢাকার নিউ মার্কেটে হামলার ঘটনায় বিএনপিকে আসামি করা হল। অন্যদিকে পত্রিকায় ছবিসহ প্রকাশিত হল আওয়ামী লীগ, ছাত্রলীগ হামলায় জড়িত। হামলায় ২ জন মারা গিয়েছে, যার সাথে ছাত্রলীগ জড়িত, কিন্তু আসামি করা হল বিএনপিকে।

সোমবার (২৫ এপ্রিল) জেলা ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে শহরের বিএনপি অফিসের সামনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির মহাসচিব আরও বলেন, বেশ কষ্টের একটা মাস পার করছি আমরা। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে আজ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার উর্ধ্বে সব কিছু। এই রমজান মাসে সাধারণ মানুষ খুব কষ্টে দিন পার করছে। আমাদের দেশনেত্রী আজ গৃহবন্দী হয়ে আছেন। তারেক রহমান দেশের বাহিরে মিথ্যা মামলা মাথায় নিয়ে নির্বাসিত জীবন যাপন করছেন।

আজকে স্বাধীনতার ৫০ বছর পরেও আমাদের জীবনের কোন নিরাপত্তা নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমাদের সন্তানদের কোন ভবিষৎ নেই, মানুষের স্বাস্থ্য সেবার কোন নিশ্চয়তা নেই, সন্তানদের শিক্ষিত হওয়ার কোন নিশ্চয়তা নেই। দেশে লুটপাট চলছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা হচ্ছে। দেখে যেন মনে হচ্ছে বর্গীরা এদেশে যেভাবে লুট করছিল, সেভাবে আওয়ামী লীগও লুটপাট চালাচ্ছে।

বিএনপির মহাসচিব আরও বলেন, সংবাদ কর্মীদের আইন আপনি করার কে, দেশে একটা নতুন আইন আসছে সংবাদ কর্মী আইন। সংবাদ কর্মীদের তো আইন দরকার হয় না। আপনারা দয়া করে সংবাদ কর্মীদের ওপর চড়াও হবেন না। ৭শত এর বেশি আজকে ডিজিটাল সিকিউরিটি মামলা দিয়েছেন সাংবাদিকের ওপর। গত তিন মাসে ৪০ জনের বেশি সাংবাদিক হত্যা করেছে এই সরকার।

এ সময় দোয়া ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102