ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দগ্ধ বাবা-মায়ের পর চলে গেল দুই বছরের ফাতেমাও

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৩৬ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ীতে গ্যাসের আগুনে দগ্ধ পরিবারের তিনজনের সবাই মারা গেছেন। বাবা-মায়ের মৃত্যুর পর এক দিনের ব্যবধানে না ফেরার দেশে চলে গেল দুই বছর বয়সি ফাতেমাও।

মঙ্গলবার সকাল ৭টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফাতেমার মৃত্যু হয়।

এ হাসপাতালেই সোমবার ভোরে সেহেরির পরপর অল্প সময়ের ব্যবধানে মারা যান ফাতেমার বাবা আবদুল করিম (৩০) এবং মা খাদিজা আক্তার (২৫)। সোমবারই তাদের লাশ পাবনার সুজানগরে নিয়ে গ্রামের বাড়িতে দাফন করা হয়।

ফাতেমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা কামাল হোসেন। তিনি জানান, ফাতেমাকে তার বাবা মায়ের পাশেই দাফন করা হবে।

ফাতেমার বাবা মুদি ব্যবসায়ী করিম পরিবার নিয়ে মাতুয়াইল এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। গত ২১ এপ্রিল ভোরে সেহেরির সময় খাবার গরম করতে গেলে চুলায় বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। এতে তিনজনই দগ্ধ হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102