ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার পর আত্মহত্যা করলেন স্বামী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৪৬ বার পঠিত

ইফতারের সময় হয়ে গেছে কিন্তু ইফতার এবং নামাজ কোনোটাই করতে ঘর থেকে বের হয়নি শাহবাজ আলি ও তার স্ত্রী শিবা খাতুন। এরপর তাদের স্বজনরা কারণ জানার জন্য দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে আঁতকে ওঠেন। ঘর রক্তে ভেসে গেছে। আর শাহবাজ আলি ঝুলে রয়েছেন।

গত বছরের মার্চে বিয়ে হয়েছিল শাহবাজ ও শিবার। শিবা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। শুক্রবার (২২ এপ্রিল) সবাই যথারীতি শাহবাজ ও শিবার জন্য ইফতারিতে অপেক্ষা করছিলেন। কিন্তু ইফতারের সময় পেরিয়ে গেলেও ঘর থেকে বের হননি তারা। এরপরই দরজা ভেঙে এমন ভয়ানক দৃশ্য দেখতে পান তাদের স্বজনরা।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, উত্তরপ্রদেশের মীরুটে এ ঘটনা ঘটেছে। শাহবাজ প্রথমে শিবার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। পরে তাকে ছুরি দিয়ে কোপান। এরপর রান্নাঘরের সিলিংয়ে ঝুলে পড়েন শাহবাজ।

এই দম্পতির আত্মীয়-স্বজনরা পুলিশকে জানান, নামাজ ও ইফতারির জন্য শুক্রবার ঘর থেকে বের হয়নি তারা। এরপরই দরজা ভেঙ্গে ঘরের ঢোকার চিন্তাভাবনা করেন তারা। কিন্তু ঘরের ভেতর গিয়ে শিবার রক্তে ভেজা মরদেহ এবং শাহবাজের ঝুলন্ত লাশ দেখতে পান তারা। শিবার দেহ বিদ্যুতের তার দিয়েও বাঁধা ছিল।

পুলিশের ধারণা, প্রথমে রড দিয়ে শিবাকে আঘাত করেন শাহবাজ। পরে তাকে বিদ্যুতের তার দিয়ে শ্বাসরোধের চেষ্টা করেন তিনি। এরপর শিবার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। পরে মৃত্যুর আগপর্যন্ত তাকে ছুরি দিয়ে কোপান।

শিবার স্বজনরা পুলিশকে জানান, যৌতুকের জন্য তাকে মারধর করতেন শাহবাজ। এজন্য গত বছর নাকি শাহবাজের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছিলেন শিবা। গত সপ্তাহেও নাকি দু’জনের মধ্যে ঝগড়া হয়েছে।

তবে স্থানীয়রা বলছেন, স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ করতেন শাহবাজ। আর এ নিয়ে প্রায়ই দু’জনের ঝগড়া হতো। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত করছে তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102