ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিউমার্কেটে সংঘর্ষে অ্যাম্বুলেন্স ভাঙচুর : ২০০ জনের বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৪৫ বার পঠিত

ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ী-কর্মচারীদের মধ্যে সংঘর্ষ চলাকালীন সময় রোগীবাহী অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনায় নতুন করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনায় ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. সুজন বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে আসামি করে নিউমার্কেট থানায় একটি মামলা দায়ের করেন।

এ নিয়ে সংঘর্ষের ঘটনায় মোট পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে সংঘর্ষ চলাকালীন সময় পুলিশের কাজে বাধা, ককটেল বিস্ফোরণের দায়ে পুলিশ বাদী হয়ে দুটি মামলা ও ঘটনায় নিহতদের পরিবার বাদী হয়ে দুটি হত্যা মামলা দায়ের করে। সর্বশেষ গত ২৩ এপ্রিল অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়।

সোমবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ ম কাইয়ুম গণমাধ্যমকে বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ী-কর্মচারীদের সংঘর্ষের সময় মঙ্গলবার দুপুর ১২টার দিকে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়। এ ঘটনায় অ্যাম্বুলেন্স প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. সুজন বাদি হয়ে অজ্ঞাতনামা অন্তত ১৫০-২০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
থানায় দায়ের করা পাঁচটি মামলা নিয়ে আমরা কাজ করছি। এ ঘটনার ইন্ধনদাতা, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102