ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার কেস ডকেট দাখিলের নির্দেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৪০ বার পঠিত

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় কেস ডকেট দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৫ এপ্রিল) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন এই আদেশ দেন।

আজ দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক জাকির হোসেনের আদালতে মামলার ডকেট দাখিলের দিন ধার্য ছিল। এদিন ফরিদ উদ্দিন তা দাখিল করেননি। আদালত তাকে আসছে ১২ মে কেস ডকেট দাখিলের নির্দেশ দেন।

আদালতের সরকারি কৌঁসুলি সাদিয়া আফরিন জানান, এ মামলায় তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর ফরিদ উদ্দিন মামলার কেস ডকেট দাখিল করেননি। তাই বিচারক আগামী মাসের ১২ তারিখ কেস ডকেট দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।

পিপি আরও বলেন, এ মামলায় অন্যতম আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

মামলার আসামিরা হলেন— ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম, সেলিম খান, দুই শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ও আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী, তারিক সাঈদ মামুন, হারুন অর রশীদ ওরফে লেদার লিটন ওরফে বস লিটন, আদনান সিদ্দিকী ও ফারুক আব্বাসী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102