মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার চিথোলিয়া গ্রামের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পিনিসা আক্তার (৪২) একই এলাকার জানু মিয়ার স্ত্রী।
জানা যায়, জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে বল্লমের আঘাতে গুরুতর আহত হন পিনিসা আক্তার। পরে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি শাহনেওয়াজ জানান, সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।