ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সরকারি কাজে বাধা দেওয়ায় নারীর কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৩৮ বার পঠিত

রাজশাহীর বাগমারায় সরকারি আদেশ অমান্য করে কাজে বাধা প্রদান করায় মনোয়ারা বিবি (৪০) নামে এক নারীকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) সকাল দশটার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এ রায় দেন।

জানা যায়, উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা গ্রামের খরাদীপাড়ার আইনাল হোসেনের স্ত্রী মনোয়ারা বিবি সরকারের নির্দেশনা মোতাবেক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমে সরকারি আদেশ অমান্য করে সরকারি কাজে বাধা প্রদান করে। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌখিকভাবে নিষেধ করলেও তা অমান্য করেন তিনি। এমন অভিযোগের ভিত্তিতে দণ্ডবিধি ১৮৬০ আইনের ১৮৮ ধারা মোতাবেক তাকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক সুফিয়ান বুধবার ওই নারীর কারাদণ্ডের আদেশ দেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102