ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাতিলের ওজনই ৭৪৪ গ্রাম দই বিক্রিতে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৪১ বার পঠিত

দই বিক্রিতে ওজনে কম দিয়ে প্রতারণা করায় পাবনার লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার (২৭ এপ্রিল) অধিদফতরের সহকারী পরিচালক জহিরুল ইসলামের নেতৃত্বে অভিযানে ওজন কম দেওয়ার বিষয়টি হাতেনাতে প্রমাণ হয়।

অধিদফতর সূত্র জানায়, পাবনার বিভিন্ন মিষ্টির দোকানে পাতিল বা খুঁটিতে কারসাজি করে দইয়ের ওজনে প্রতারণা করা হয়। বিষয়টি তদন্তে লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডারে গিয়ে দেখা যায়, দইয়ের পাতিলের ওজন ৭৪৪ গ্রাম। তবে এক কেজি দই বিক্রির ক্ষেত্রে পাতিলের ওজন ৩০০ গ্রাম ধরে বিক্রি করছে তারা। এমন প্রতারণা করায় দোকান মালিককে সতর্ক করে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে শহরের জনপ্রিয় টাক্কু বাবুর্চির দোকানে অভিযান চালিয়ে বোরহানির লেবেলে উৎপাদন, মেয়াদ তারিখ না থাকায় দুই হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক জহিরুল ইসলাম জানান, জেলায় পণ্য বিপণনে কারসাজি প্রতিরোধে ভোক্তাদের যেকোনও অভিযোগ তদন্ত ও ব্যবস্থা নিতে কাজ করছে অধিদফতর। পণ্য ক্রয়ে প্রতারণার শিকার হলে কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর আহবান জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102