ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রকাশ্যে ঘুষ নেওয়ার ভিডিও ফাঁসের পর সেই কর্মকর্তাকে বদলি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৩৫ বার পঠিত

প্রকাশ্যে ঘুষ নেওয়ার ভিডিও ফাঁস হওয়ার পর রাজশাহীর তানোর উপজেলা ভূমি অফিসের সেই কমকর্তাকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। তাকে রাজশাহীর তানোর থেকে নাটোরের নলডাঙ্গায় বদলি করা হয়েছে।

ঈদের আগেই বৃহস্পতিবার তাকে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানা স্বাক্ষরিত ওই বদলি আদেশ এরই মধ্যে তার কাছে পৌঁছে গেছে।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার জানান, আগামীকাল ২৮ এপ্রিলই সার্ভেয়ার পুলক কুমার পোদ্দারকে নতুন কর্মস্থল নাটোরে নলডাঙ্গা ভূমি অফিসে যোগ দিতে হবে। বুধবার (২৭ এপ্রিল) তিনি রাজশাহীর তানোর ভূমি অফিস থেকে অবমুক্ত বলে গণ্য হবেন।

সম্প্রতি জমি খারিজ করে দেওয়ার জন্য এক বৃদ্ধ কৃষকের কাছ থেকে ৯ হাজার টাকা ঘুষ নেন রাজশাহীর তানোর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার পুলক কুমার পোদ্দার। এরপর ওই ঘুষ নেওয়ার একটি ভিডিও সমাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে এক কৃষককে ভূমি অফিসের পাশে ডেকে তার কাছ থেকে ঘুষ নিতে দেখা যায় ওই সার্ভেয়ারকে।

#বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102