ads
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘মেয়াদহীন’ ডাটা প্যাকেজ চালু করেছে দেশের চারটি মোবাইল অপারেটর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৪০ বার পঠিত

‘মেয়াদহীন’ মোবাইলের ইন্টারনেট ডাটা প্যাকেজ চালু করেছে দেশের চারটি মোবাইল অপারেটর। মোট আটটি প্যাকেজে এই ইন্টারনেট ডাটা ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে।

সাধারণ গ্রাহকদের জন্য আটটি প্যাকেজ বৃহস্পতিবার থেকে উন্মুক্ত করে দেওয়া দিয়েছে গ্রামীণফোন, রবি, বাংলালিংক এবং রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক।

তবে ‘মেয়াদহীন’ বলা হলেও মূলত এসব প্যাকেজ ব্যবহার করা যাবে এক বছরের জন্য।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এসব প্যাকেজের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

মেয়াদহীন নামে যে প্যাকেজগুলো রয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে- গ্রামীণফোন ১ হাজার ৯৯ টাকায় দিচ্ছে ১৫ জিবি এবং ৫ জিবি ৪৯৯ টাকায়। রবি ১০ জিবি দিচ্ছে ৩৯৯ টাকায়, বাংলালিংক দিচ্ছে ৫ জিবি ৩০৬ টাকায়। আর টেলিটক দিচ্ছে ২৬ জিবি ৩০৯ টাকা এবং ৬ জিবি ১২৭ টাকায়।

এ ছাড়া গ্রামীণফোনের রয়েছে আরও দুটি মাসিক নিরবচ্ছিন্ন ইন্টারনেট প্যাকেজ। তবে শর্ত হলো- এই দুইটি নিরবচ্ছিন্ন প্যাকেজের মধ্যে ৩৯৯ টাকায় দৈনিক ১ জিবি ডাটা ব্যবহার এবং ৬৪৯ টাকায় দৈনিক ২ জিবি ডাটা ব্যবহার করতে হবে।

এ ছাড়া কারিগরিভাবে প্রস্তুত না থাকায় অন্য অপারেটরগুলো এই মাসিক নিরবচ্ছিন্ন প্যাকেজ চালু করতে পারছে না বলে জানা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘অনেকেই হয়ত বলবেন- মেয়াদহীনতার কথা বলে আবার মেয়াদ জুড়ে দিয়েছেন। এটা আসলে টেকনিক্যাল বিষয়। টেকনিক্যালি এটা অন্তহীন মেয়াদ দেওয়া সম্ভব না। তাই সফটওয়্যারের কারণেই এটার মেয়াদ এক বছর পর্যন্ত হয়েছে। যারা নিয়মিত ইন্টারনেট ব্যবহার করেন, তারা জানেন এত অল্প টাকায় এত দিন ডাটা ব্যবহার করাটা কতটা লাভজনক।’

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102