বন্দর নগরী বেনাপোলে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সানরুপ রেস্টুরেন্টে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এই ইফতার ও দোয়া অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড যশোর জেলা শাখার পক্ষ্যে ফারুক হোসেন উজ্জল।
উক্ত ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেনাপোল-পুটখালি শাখা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ আলম হাওলাদার এবং বাহাদুরপুর শাখা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দ্বীন মোহাম্মদ চাচার নেতৃত্বে বেনাপোল, বাহাদুরপুর ও পুটখালী ইউনিটের বীর মুক্তিযোদ্ধাগণ।
এসময় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষে উপস্থিত ছিলেন, কামরুজ্জামান তরু, এনামুল হক জুয়েল, জুম্মান, আবুল হাসেম, ওসমান গণি, মিল্টন, মিয়াদ আলী, বাবলুর রহমান, শফিউর রহমান, জিল্লুর রহমান, উসমান গণি, জাহিদ হাসান সহ প্রমুখ।
উক্ত ইফতার ও দোয়া অনুষ্ঠানে বেনাপোল বন্দরে কর্মরত সকল প্রশাসনিক সেক্টরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক সহ বেনাপোল পৌর আওয়ামীলীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।