ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাগেরহাটের ফকিরাহাটের ইউএনও সহ সরকারি পাঁচ কর্মকর্তার বিদায় সংবর্ধনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৪৭ বার পঠিত

মোঃ নাজমুল হুদা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সাবেক কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার, মডেল থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম ও জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগের উপ-সহকারি প্রকৌশলী মো. আল আমিন বিদায় ও নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শাহ্ মো. মহিবুল্লাহ সহ নবাগত কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করা হয়।

উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানের শুরুতে বিদায় ও নবাগত কর্মকর্তা ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। অনুষ্ঠানে বিদায় কর্মকর্তাদের ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার।

অফিসার্স ক্লাবের সাধারন সম্পাদক ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. আছাদুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. পুস্পেন কুমার শিকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষ্ণা সরকার, পল্লী বিদ্যুতের ডিজিএম মো. আহসানুল করিম, অফিসার্স ক্লাবের কোষাধ্যক্ষ সহকারি অধ্যাপক মাসুদ হোসেন মুক্ত, বন কর্মকর্তা নির্মল কুমার প্রমূখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102