ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৩৬ বার পঠিত
বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনে ১৫ কিলোমিটার যানজট

ঈদ উপলক্ষে বেড়েছে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী গাড়ির চাপ। এ কারণে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনে অন্তত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৯ এপ্রিল) সকালে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে কড্ডার মোড় ও ঝাঐল ওভারব্রিজ হয়ে প্রায় নলকা মোড় পর্যন্ত উত্তরবঙ্গগামী লেনে যানজট সৃষ্টি হয়। তবে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

চাপ বেড়েছে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী গাড়ির

সিরাজগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) সালেকুজ্জামান খান সালেক বলেন, ঈদে ঘরমুখো মানুষ বহনকারী যানবাহনের সংখ্যা বেড়ে গেছে। তাই সকাল থেকেই এই মহাসড়কে কখনও ধীরগতি আবার কখনও থেমে থেমে যানজট দেখা দিচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট আরও বাড়বে। সেতুর গোলচত্বর থেকে নলকা সেতুর পূর্ব পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে ঢাকা-উত্তরবঙ্গগামী লেনে কখনও যানজট সৃষ্টি হচ্ছে আবার কখনও ধীরগতিতে গাড়ি চলছে। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক বিভাগ সচেষ্ট রয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, গাড়ির প্রচুর চাপ থাকায় নলকা সেতুর পূর্ব পাশে যানজট রয়েছে। তবে নলকা মোড় থেকে হাইওয়ে থানার আওতার কোনও এলাকায় যানজট সৃষ্টি হয়নি। পাচলিয়া এলাকায় একটি ছোট দুর্ঘটনার জন্য সকালে কিছুক্ষণ যান চলাচলে সমস্যা ছিল। এখন স্বাভাবিক আছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102