ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চৌমুহনী বাজারে আগুন লাগার খবর শুনে ব্যবসায়ীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৩৮ বার পঠিত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের রেলস্টেশন সংলগ্ন ব্যাংক রোডে লাগা আগুন ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে আগুন লাগার খবর শুনে হোসেন মার্কেটের ব্যবসায়ী আবদুল করিম রিংকু (৪০) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তিনি দুর্গাপুর ইউনিয়নে লক্ষ্মীনারায়ণপুর গ্রামের ফরাজি বাড়ির আবুল কালামের ছেলে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ব্যবসায়ী ও কর্মচারীসহ ১২ জন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় চৌমুহনী ব্যাংক রোডের পশ্চিম পাশের ইসলাম মার্কেট, হক মার্কেট ও তৎসংলগ্ন স্টেশন মার্কেটে আগুন লাগে। অগ্নিকাণ্ডে শতাধিক দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

চৌমুহনী ফায়ার স্টেশনের ডিউটি ম্যান আবদুস সালাম জানান, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ছয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে শতাধিক দোকান পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখও নিরূপণ করা হয়নি।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোসলেহ হোসেন বলেন, চৌমুহনী বাজারে আগুন নেভাতে গিয়ে ক্ষতিগ্রস্ত দোকানের ব্যবসায়ী ও কর্মচারীসহ ১২ জন আহত হয়েছেন। ৯ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তিন জনকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থলে যাওয়ার সময় ব্যবসায়ী রিংকু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102