ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইউটিউবের এক চ্যানেলেই মিলবে শীর্ষ তারকাদের!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৫১ বার পঠিত

এবারের ঈদে এক ইউটিউব চ্যানেলেই মিলবে প্রায় সব শীর্ষ টিভি তারকাদের। দেশের অন্যতম প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি’র ব্যানারে তারকাবহুল ১৭টি নাটক প্রকাশ পাচ্ছে ঈদে।

যাতে অভিনয় করেছেন আফরান নিশো, সাবিলা নূর, অপূর্ব, মেহজাবীন, মোশাররফ করিম, তানজিন তিশা, জোভান, ফারিণ, কেয়া পায়েলসহ এক ডজনেরও বেশি তারকাশিল্পী। তারকাই নয়, রয়েছে গল্প ও নির্মাণ বৈচিত্র্যও। যা ধারাবাহিকভাবে ঈদের আগে থেকেই উন্মুক্ত হতে থাকবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে। এমনটাই নিশ্চিত করেছেন প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু।

সিএমভি প্রযোজিত নাটকের তালিকায় রয়েছে মহিদুল মহিম পরিচালিত আফরান নিশো-মেহজাবীন অভিনীত ‘যাদু’, অপূর্ব-সাবিলা অভিনীত ও জাকারিয়া সৌখিন নির্মিত ‌‘ডিগবাজি’, মহিদুল মহিম পরিচালিত একই জুটির ‘প্রিয়জন’, একই পরিচালকের অপূর্ব-মেহজাবীন অভিনীত ‘উড়ো প্রেম’, জোভান-তানজিন তিশার ‘লাভ ট্রিপ’, অনন্য ইমন পরিচালিত জোভান-মেহজাবীনের ‘গ্রেট গার্লফ্রেন্ড’, রুবেল হাসান পরিচালিত অপূর্ব-মেহজাবীনের ‘মিস্টার অভিনেতা’, জাকারিয়া সৌখিন পরিচালিত জোভান-কেয়া পায়েলের ‘চমন বাহার’, একই পরিচালকের ফারহান-তিশা অভিনীত ‘ওয়েডিং ক্রাশ’, শিহাব শাহীনের পরিচালনায় অপূর্ব-সাবিলার ‘অঘটন’, একই পরিচালকের ইয়াশ-মেহজাবীন অভিনীত ‘মিম্মি’, ইমরাউল রাফাতের নির্মাণে মোশাররফ করিম-মৌসুমী মৌয়ের ‘বস’, একই অভিনেতার এসআর মজুমদারের নির্মাণে ‘বউয়ের বয়স ১৬’, আর এম রিংকুর পরিচালনায় তৌসিফ-তিশার ‘অচেনা প্রেম’, একই পরিচালকের অপূর্ব-কেয়া পায়েল জুটির ‘রংঢং’, মুরসালিন শুভর পরিচালনায় অপূর্ব-সাবিলার ‘আপনজন’ এবং মাহমুদ মাহিনের নির্মাণে ফারহান-ফারিণের ‘লাস্ট লাভ’।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘এখন দর্শকরা আসলে গল্পের চমক দেখতে চায়। আমরা এবার সেই চেষ্টাই করেছি। দেশের শীর্ষ তারকাদের নিয়ে ভিন্নধর্মী কয়েকটি গল্প বলার চেষ্টা করেছি। আমরা বিশ্বাস করি, সেরা অভিনয়শিল্পী, মানসম্পন্ন গল্প এবং মেধাবী নির্মাতার সমন্বয়ে ভালো কিছু সম্ভব। তারই প্রতিচ্ছবি মিলবে সিএমভির এবারের আয়োজনে।’

জানা গেছে, এতো সংখ্যক তারকাবহুল নাটক এই ঈদে আর কোনও ব্যানার থেকে নির্মাণ হয়নি। এদিকে একই ব্যানার থেকে সম্প্রতি প্রকাশ পেয়েছে ইমরান-সাবিলা নূরের প্রথম মিউজিক ভিডিও ‘তুমি আমি’। যা বেশ জনপ্রিয়তা পেয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102