ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জেমসের নতুন গানের নাম ‘আই লাভ ইউ’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ৪৭ বার পঠিত

দেশের ব্যান্ড মিউজের অবিস্মরণীয় এক উন্মাদনার নাম জেমস। তার গান মানেই শ্রোতাদের মাঝে বাঁধভাঙা উচ্ছ্বাস আর সীমাহীন উল্লাস। ভালোবেসে ভক্তরা তাই ‘গুরু’ বলে ডাকেন তাকে।
কিংবদন্তি এই সংগীতশিল্পী দীর্ঘ ১২ বছর ধরে নতুন কোনো গান করেননি। সিনেমায় প্লেব্যাক করেছিলেন বটে। তবে ভক্তদের কাছে জেমস মানে তো সেই চিরচেনা অডিও-মৌলিক গান। অবশেষে এই অপেক্ষার অবসানও হচ্ছে।

আসছে ঈদেই প্রকাশ হচ্ছে জেমসের নতুন গান। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই গানের ঘোষণা দেওয়া হয়েছে। আজ শুক্রবার জানানো হলো গানের শিরোনাম। এর নাম ‘আই লাভ ইউ’।

এদিন সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবে গানটি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থাপক আবেগ রহমান গানের নাম ঘোষণা করেন। নতুন এই গান গাওয়ার পাশাপাশি লিখেছেন ও সুর করেছেন জেমস নিজেই।

গানটি নিয়ে জেমস বললেন, বহুদিন পর নতুন গান বাঁধলাম। তবে এইবার গানটির বিষয় নির্বাচন একেবারেই ভিন্ন। এই গানটি আমি আমার ভক্তদের উদ্দেশ্য করে বেঁধেছি, সুর করেছি, কম্পোজিশন করেছি। এর বিষয় বৈচিত্র্যে ঠাই পেয়েছে দীর্ঘ চার দশক ধরে মঞ্চ কিংবা সর্বত্র আমার সঙ্গে ভক্তদের বয়ে চলা অপরিসীম ভালোবাসার সম্পর্ক। এই গানটি ভক্তদের উদ্দেশ্যে গেয়েছি এবং তাদেরকেই উৎসর্গ করছি।

জানা গেছে, ‘আই লাভ ইউ’ গানটির ভিডিওচিত্র নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। এতে জেমস নিজেই পারফর্ম করেছেন। মিউজিক ভিডিওসহ গানটি চাঁদরাতে বসুন্ধরা ডিজিটাল নামের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে।

জেমস জানিয়েছেন, এটি কেবল সূচনা। সামনে আরও কয়েকটি গান প্রকাশ হবে। এরপর সবগুলো মিলিয়ে অ্যালবাম আকারেও প্রকাশ করা হবে। তাই জেমস ভক্তদের এবারের ঈদ কয়েকগুণ বেশি আনন্দময় হতে যাচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102