ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বামীর দেওয়া আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ৩৯ বার পঠিত

শনিবার (৩০ এপ্রিল) ভোর সাড়ে ৪ টায় ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান। তিনি জানান, বিভিন্ন মাধ্যম থেকে শুনেছি সাদিয়া মারা গেছে। এ ঘটনা আগের মামলার সঙ্গে পরিবার আরেকটি হত্যা মামলা যোগ করতে পারবে। এ ঘটনায় বুধবার (২৭ এপ্রিল) রাতে অভিযান পরিচালনা করে স্বামী আসাদ সরকারকে গ্রেফতার করা হয়। সে এখন পর্যন্ত ঘটনার বিষয়ে মুখ খোলেনি। আমরা তাকে আদালতের মাধ্যমের কারাগারে পাঠিয়েছি। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাদিয়ার স্বামী আসাদ সরকার গুনাইঘর গ্রামের নুরু সরকারের ছেলে। নিহত সাদিয়া একই উপজেলার পদ্মকোট গ্রামের মো. অপুল সরকারের মেয়ে।

নিহত সাদিয়ার ভাই খাইরুল বলেন, ডাক্তারা আপ্রাণ চেষ্টা করেও আমার বোনকে বাঁচাতে পারেনি। সে মৃত্যুর আগের ভিডিও বার্তায় তার স্বামীকে অভিযুক্ত করে জবানবন্দি দিয়েছে। আশা করি, গ্রেফতার আসামিকে কঠোর শাস্তি দেওয়া হবে। বর্তমানে সাদিয়ার মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। সন্ধ্যায় কুমিল্লা দেবিদ্বারের গ্রামের বাড়ির পারিবারিক করবস্থানে দাফন করানো হবে।

ঘটনার একদিন পর হাসপাতাল থেকে গুরুতর আহত অবস্থায় সাদিয়া ভিডিও বার্তায় বলেছিল, আসাদ আমাকে কয়েকবার বলেছেন যে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করবে। গত ৫ মাস ধরে যৌতুকের জন্য আমাকে শারীরিক নির্যাতন করে আসছেন। আমার স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই শুধু বলত, বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আয়। টাকা না দেওয়ায় আমার শরীরে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে দেয় আমার স্বামী। আমি আগুন নেভানোর চেষ্টা করলেও আমাকে বাধা দেওয়া হয়।

প্রসঙ্গত, শনিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা সদরের বানিয়াপাড়ার ভাড়া বাসায় সাদিয়াকে আগুন দিয়ে পুড়িয়ে গুরুতর আহত করার অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে। ঘটনার দুইদিন পর সাদিয়ার বাবা মো. ফরিদুল আলম অপুল সরকার বাদী হয়ে মামলা দায়ের করেন। বুধবার রাতে আসাদ সরকারকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102