ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, যুবক কারাগারে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ৪০ বার পঠিত

নোয়াখালীর চাটখিল উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় শনিবার সকালে শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চাটখিল থানায় মামলা দায়ের করেছেন।

এর আগে মৌখিক অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযুক্ত আসামিকে উপজেলার পশ্চিম বদলকোট গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত যুবকের নাম সুমন (২৫)। সে উপজেলার পশ্চিম বদলকোট গ্রামের শেখ বাড়ির আব্দুল কুদ্দুছের ছেলে।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালের দিকে নির্যাতিত শিশুটির মা বাড়ির পাশে একটি বাসায় ঝিয়ের কাজ করতে যান। তখন তার সাত বছর বয়সী মেয়েটি মায়ের সঙ্গে ছিল। একপর্যায়ে দুপুরের দিকে শিশুটি মাকে বলে বাড়ির উদ্দেশে রওনা দেয়। বাড়ি ফেরার পথে শিশুটি নির্জন রাস্তায় দাঁড়িয়ে ছিল। ওই সময় তাকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে সুমন পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে শুক্রবার সন্ধ্যায় ভুক্তভোগী শিশুর মায়ের মৌখিক অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ।

পরিদর্শক তদন্ত আরও জানান, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। শিশুটির মায়ের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102