মোঃ নাজমুল হুদা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট ২ আসনের মাননীয় সাংসদ শেখ হেলাল উদ্দিন এমপি মহোদয় এর পৃষ্টপোষকতায় ফকিরহাট উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে কাজী আজাহার আলী কলেজ মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব ভুইয়া অ্যাডভোকেট হেমায়েত উদ্দীন, ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি জননেতা জনাব স্বপন দাশ, মাননীয় সাংসদ এর একান্ত সচিব মোঃ ফিরোজুল ইসলাম, ফকিরহাট উপজেলার সাতটি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বাগেরহাট জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ, সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে দেশের কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়।