ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাগেরহাটে বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ মে, ২০২২
  • ৪০ বার পঠিত

বাগেরহাটের ফকিরহাটে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১০ মাসের একটি শিশু ও দুই গাড়ির চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

রোববার (১ মে) সকালে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে আয়ান শেখ নামের ১০ মাস বয়সী একটি শিশু রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আয়ান শেখ টাঙ্গাইল জেলার মাসুদ শেখের ছেলে। সে বাবা-মায়ের সঙ্গে ছিল। তার বাবা-মা গুরুতর আহত হয়েছেন। নিহত চালকদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

স্থানীয়রা বলেন, যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে পালেরহাট নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকটি দুমড়ে মুচড়ে গেলে একটি শিশু ও দুই গাড়ির চালক নিহত হন। এসময় আহত হন বাসের ১৫ যাত্রী।

মোল্লাহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ শেখ আবুল হাসান বলেন, খবর পেয়ে আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করেছি। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহত দুই চালকের নাম ঠিকানা জানার চেষ্টা চলছে।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সবুজ শেখ বলেন, আহত কয়েকজন আমাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দু’জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102