ads
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁদের উপর ভিত্তি করে সন্ধ্যায় টিকিট বিক্রি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ মে, ২০২২
  • ৫৮ বার পঠিত

আজ শাওয়াল মাসের চাঁদ না দেখা গেলে সন্ধ্যার পর থেকে ঈদ যাত্রার ২ মে ও ৪ মে’র টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছেন কমলাপুর রেল স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার।

শনিবার (১ মে) সকাল ১১টার দিকে কমলাপুর রেল স্টেশনের নিজ কার্যালয়ে ঈদ যাত্রার পরিস্থিতি নিয়ে এক বিফ্রিংয়ে তিনি এ তথ্য জানান।

মাসুদ সারওয়ার বলেন, আগামী ২ ও ৪ তারিখের টিকিট চাঁদ দেখার ওপর ভিত্তি করে বিক্রি করা হবে। আজ যদি চাঁদ না দেখা যায়, তাহলে ৩ তারিখ ঈদ হবে। সেক্ষেত্রে আজ সন্ধ্যার পর ২ তারিখের টিকিট বিক্রি করা হবে। চাঁদ দেখার পর আমরা ৪ তারিখের টিকিট বিক্রি করব। সারা দেশ থেকে আজ ৫ তারিখের অগ্রিম টিকিটও দেওয়া হচ্ছে।

তিনি বলেন, সকাল থেকে এখন পর্যন্ত যে ট্রেনগুলো কমলাপুর রেলস্টেশন ছেড়ে গেছে, সেগুলোর মধ্যে নীলসাগর, ধূমকেতু এবং সুন্দরবন এক্সপ্রেস ৩০ থেকে ৪০ মিনিট বিলম্ব হয়েছে। এটা অপ্রত্যাশিত, শিডিউল বিপর্যয় বলা যাবে না।

তিনি বলেন, ঈদযাত্রায় আমরা সময়ের চেয়ে নিরাপত্তাকে বেশি গুরুত্ব দিয়েছি। প্রত্যেকটি ক্রসিংসহ অপারেশনাল কাজগুলো আমরা খুবই স্মুথলি করছি। যার কারণে ট্রেন ২০-৩০ মিনিট দেরি হতে পারে।

কমলাপুর রেলস্টেশনের এই ব্যবস্থাপক আরও বলেন, সকাল ১১টা পর্যন্ত ১৪টি ট্রেন স্টেশন ছেড়ে গেছে। সারাদিনে দুটি স্পেশাল ট্রেনসহ মোট ৩৯ জোড়া ট্রেন কমলাপুর থেকে চলাচল করবে। এসব ট্রেনে ৫৩ হাজার মানুষ ঢাকা ছাড়তে পারবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102