ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ মে, ২০২২
  • ৪৩ বার পঠিত

রাজধানীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে পবিত্র ঈদুল ফিতরের দিন দুই রাকাত ওয়াজিব নামাজ অনুষ্ঠিত হবে। আজ রোববার (১ মে) সন্ধ্যায় যদি পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায় তাহলে সোমবার (২ মে), আর চাঁদ দেখা না গেলে মঙ্গলবার (৩ মে) দেশে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। আর এবার করোনার জন্য দু‘বছর পর উন্মুক্ত স্থান ও মসজিদে ঈদের জামাত হবে। সে জন্য রাজধানীতে ঈদ জামাতের প্রস্তুতি প্রায় শেষ।

ঈদের প্রধান জামাত সকালে সাড়ে ৮টায়: রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে। এদিন আবহাওয়া অনুকূলে থাকলে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আর আবহাওয়া যদি প্রতিকূলে থাকে তাহলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে বলে ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

বায়তুল মোকাররমে ৫ জামাত: অন্যান্য বছরের মতো এবারও রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। এখানে পর্যায়ক্রমে ঈদের নামাজের ৫টি জামাত হবে। ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে, ঈদের দিন সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে জামাত অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদ ভবনে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায়: ঈদের দিন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। এ জামাতে সংসদের চিফ হুইপ, হুইপ, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মচারীসহ এলাকার মুসল্লিরা অংশ নেবেন। এছাড়াও এ জামাত উন্মুক্ত হওয়ায় সবাই অংশ নিতে পারবেন।

বুয়েটে ঈদের জামাত সকাল সোয়া ৭টায়: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সোয়া ৭টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে। তবে অনাকাঙ্ক্ষিত কোনো কারণে জামাতের আয়োজন সম্ভব না হলে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত তিনটি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ঢাবির মাঠে আহলে হাদিসের প্রধান জামাত সাড়ে ৭টায়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে জমঈয়তে আহলে হাদিসের ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। এ জামাতে বংশাল বড় জামে মসজিদের খাতিব শাইখ মুহাম্মাদ মোস্তফা সালাফি ইমামতি করবেন।

বসুন্ধরা আবাসিক এলাকায় ঈদের ৫ জামাত: বসুন্ধরা আবাসিক এলাকায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন বড় মসজিদ বা মারকাজুল ফিকহিল ইসলামীতে প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এরপর সকাল সোয়া ৭টায় কুলসুম জামে মসজিদ (সি ব্লক), সকাল সাড়ে ৭টায় এফ ব্লক জামে মসজিদে, সকাল ৮টায় বায়তুল জান্নাত জামে মসজিদ (জি ব্লক), সকাল ৮টা ৩০ মিনিটে ফকিহুল মিল্লাত জামে মসজিদে (এন ব্লক) নামাজ অনুষ্ঠিত হবে।

গুলশান সেন্ট্রাল মসজিদে ঈদের ৩ জামাত: রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে ঈদের নামাজের ৩টি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন ভোর ৬টায়, সকাল সাড়ে ৭টায় ও সকাল ৯টায় জামাত অনুষ্ঠিত হবে।

রাজধানীতে আরও যত ঈদুল ফিতরের জামাত: রাজধানীর ধানমন্ডি তাকওয়া মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজের দুটি জামাত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় ও দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়।

এছাড়া রাজধানীর মিরপুর দারুস সালাম এলাকার মীর বাড়ি আদি (মাদবর বাড়ি) জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজের জামাত সকাল সাড়ে ৭টায় ও সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। মিরপুর ১২ নম্বর সেকশনের হারুন মোল্লাহ্ ঈদগাহে জামাত হবে সকাল সাড়ে ৭টায়। আর রাজধানীর মতিঝিলের আরামবাগে দেওয়ানবাগ শরিফের উদ্যোগে সকাল ৮টায় ও সকাল সাড়ে ৯টায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102