ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাগেরহাট-মাওয়া মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ মে, ২০২২
  • ৩৯ বার পঠিত

মোঃ নাজমুল হুদা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট পালেরহাট নামক স্থানে যাত্রীবাহী বাসের সঙ্গে মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুই চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হন আরো চারজন।

মোল্লাহাট হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ শেখ আবুল হাসান জানান, রবিবার (০১ মে) সকাল সাড়ে ৮টার দিকে বাগেরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমফোর্ট পরিবহন ফকিরহাটের পালেরহাট নামক স্থানে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে মূখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসচালক ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার শুকুরহাটা গ্রামের আবদুল্লাহ শেখ (৪১), ট্রাকচালক বাগেরহাট সদর দরগা গ্রামের জালাল হাওলাদার (৪০) ও বাসযাত্রী টাঙ্গাইল জেলার মানিকগঞ্জের মাসুদ শেখের দুই বছরের শিশুপুত্র আয়াশ শেখ নিহত হন। এ সময় শিশুটির পিতা-মাতাসহ চারজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।

এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। ফকিরহাট মডেল থানা পুলিশ, মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও বাগেরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুমড়ে-মুচড়ে যাওয়া বাস ও ট্রাক মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102