মোঃ নাজমুল হুদা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে (বঙ্গবন্ধু ভবন) ১লা মে ২০২২ ইং তারিখ রবিবার সকাল ১১ টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে চিকিৎসা সহায়তার জন্য অনুদানের চেক তুলে দিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ।
এসময় আরো উপস্থিত ছিলেন বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউনুস আলী শেখ।
ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বেতাগা ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহযোগী দুলাল চন্দ্র দাশ, বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিক নাজমুল হুদা, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিলা দিত্য বিশ্বাস,৬ নং ওয়ার্ড সদস্য পরিমল দাশ, বেতাগা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন প্রমুখ।