মোঃ নাজমুল হুদা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের চাকুলী আশ্রয়ন প্রকল্পে ১লা মে ২০২২ ইং তারিখ রোজ রবিবার সকাল ১২ টায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি স্বপন দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম। বাগেরহাট জেলা পরিষদের সাবেক সদস্য মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব)।
এসময় আরো উপস্থিত ছিলেন বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউনুস আলী শেখ,বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিক নাজমুল হুদা,১নং ওয়ার্ড সদস্য মোঃ আসাদুজ্জামান শেখ,৪ নং ওয়ার্ড সদস্য লুৎফুর রহমান, বেতাগা বেতাগা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মাহবুবুর রহমান, বেতাগা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন প্রমুখ।
চাকুলী আশ্রয়ন প্রকল্পের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫০ পরিবারের মাঝে চাউল,ডাউল,তেল,গুঁড়ো দুধ,সেমাই, চিনি, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ অনুষ্ঠিত হয়।