ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেয়ের নাম জানালেন তাসকিন আহমেদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ মে, ২০২২
  • ৪৩ বার পঠিত

সম্প্রতি মেয়ের বাবা হয়েছেন বাংলাদেশ দলের তারকা পেসার তাসকিন আহমেদ। ২৯ এপ্রিল নিজের অফিসিয়াল ফেইসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে মেয়ের বাবা হওয়ার খবরটি তাসকিন নিজেই জানিয়েছেন।

তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত ও আপনারদের সবার দোয়ায় আমি সুন্দর কন্যা সন্তানের বাবা হলাম।

শনিবার এক টেলিভিশন প্রোগ্রামে প্রথমবারের মতো মেয়ের নাম প্রকাশ করেন তাসকিন। মেয়ের নাম ফাতেমা আহমেদ তাইবা। তাসকিন জানান, সদ্য ভূমিষ্ঠ শিশু এবং স্ত্রী নাঈমা দুজনই সুস্থ আছেন।

এর আগে ২০১৮ সালে প্রথম পুত্র সন্তানের বাবা হন তাসকিন। ছেলের নাম রাখেন তাসফিন আহমেদ।

তাসকিন এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হয়ে ১১ টেস্ট, ৪৮ ওয়ানডে ও ৩৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যথাক্রমে ২৫টি, ৬৭টি ও ২৩টি উইকেট নিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102