ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরের বাস-সিএনজি সংঘর্ষ: নিহত বেড়ে ৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মে, ২০২২
  • ৩৪ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর এলাকায় ঈদের দিন বিকেলে বাস ও সিএনজি চালিত মা‌হিন্দ্র গাড়ির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন । এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও একজন। জানা গেছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে সফিপুরে একটি ক্লিনিকে ১ জন ও টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয় ।

নিহতরা হলেন- কুড়িগ্রাম জেলার উলিপুর থানার সাদুল্লা হাজীপাড়া গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী রেণু বেগম (৫০), গাজীপুর জেলার জয়দেবপুর থানার দক্ষিণ সালনা গ্রামের রমিজ উদ্দিনের ছেলে মো. হোসেন (৪৫), জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার সানন্দ বাড়ি গ্রামের শফিকের স্ত্রী সাথী বেগম (২১), শফিক (২৮) ও আরও একজন। এদের মধ্যে শফিক ও অজ্ঞাত ওই লোকের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপু‌রের সফিপুর ফ্লাইওভারের সংযোগস্থলে দ্রুতগামী একটি এনা পরিবহনের বাসের সঙ্গে সিএনজি চালিত মা‌হিন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি ভেতরে থাকা এক যুবক ঘটনাস্থলেই মারা যান। বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়। অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, বিকেলে সফিপুর এলাকায় একটি বাসের সঙ্গে সিএনজি চালিত মা‌হিন্দ্র গাড়ির সংঘর্ষে মোট পাঁচজন নিহত হয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102