ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বড় ভাইয়ের লাশ দেখে ছোট ভাইয়ের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মে, ২০২২
  • ৩৯ বার পঠিত

চাঁদপুরের ফরিদগঞ্জে বড় ভাইয়ের লাশ দেখে ছোট ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে।

বুধবার সকালে পৌর এলাকার ওয়ালী উল্যা ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে। দু’ভাইয়ের মৃত্যুর খবরে এলাকা জুড়ে শোকের মাতম বইছে। সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

স্থানীয়রা জানায়, ওই বাড়ীর মৃত বিল্লাল হোসেন’র বড় ছেলে তারেকুল ইসলাম রুবেল (২৬) বুধবার সকালে নিজ বাড়ীর পশ্চিম পাশে নিজের চাষকৃত মাছের ঘের দেখতে যায়। কিন্তু দু’ঘন্টায়ও ঘরে ফিরে না আসায় খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের একটি বাগানে রুবেলকে পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা।

এসময় তাকে উদ্ধার করে হাসপতালে নেওয়ার পথে তার ছোট ভাই সোহেল হোসেন (২৪) ভাইয়ের লাশ দেখে মাটিতে লুটিয়ে পড়ে।

এ অবস্থায় দু’জনকেই উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। তবে কি কারনে বড় ভাই তারেকুল ইসলাম রুবেলের মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. মুজাম্মেল হোসেন জানিয়েছেন, দুই সহোদরকে হাসপাতালে নিয়ে আসলেও তাদের মৃত পাওয়া যায়। ধারণা করা হচ্ছে হাসপাতালে নিয়ে আসার পুর্বেই তাদের মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ থানা পুলিশের কাছে উভয়ের মৃতদেহ হস্তান্তর করে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন গাজী জানান, দুই সহোদরই আমার পুরাতন বাড়ির ছেলে। বড় ভাইয়ের মৃত্যু শোক সইতে না পেরে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, আমরা দু’জনের মৃত দেহ উদ্ধার করেছি। তবে স্থানীয় জনপ্রতিনিধি ও তার স্বজনরা ছোট ভাই সোহেল’র স্বাভাবিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার কারণে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে। রুবেল’র মৃত্যুর কারণ নিশ্চিত করা জন্যে তার লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102