ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গরুর ঘাস কাটা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষে যুবক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মে, ২০২২
  • ৪২ বার পঠিত

সোমবার (২ মে) রাতে উপজেলার বাংড়া ইউনিয়নের ঝাটিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহত রুস্তম টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঈদের দিন মঙ্গলবার (৩ মে) রাত সাড়ে ৭টাযর দিকে মারা যান।

আহতরা হলেন- উপজেলার ধুনাইল গ্রামের শাজাহান, দেলোয়ার, ঝাটিবাড়ি গ্রামের আব্দুল করিম, কাজিম, শরিফুল, ফজলুল হক।

স্থানীয়রা জানান, গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে কয়েক দিন আগে ঝাটিবাড়ি গ্রামের আ. করিমের সঙ্গে একই গ্রামের স্বপনের ছেলে ইকবাল ও মিলনের বিরোধ হয়। এর জের ধরে সোমবার রাত ৮টার দিকে স্বপন ও তার ছেলেরা পার্শ্ববর্তী ধুনাইল গ্রামের শাজাহানের নেতৃত্বে ঝাটিবাড়ি গ্রামের আ. করিমের বাড়িতে হামলা চালায়। হামলায় আ. করিম, তাজিম উদ্দিন, কাজিম উদ্দিন, ফজলুল হক, রুস্তম, শাজাহান ও দেলোয়ারসহ উভয় পক্ষের সাতজন আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা পাঁচজনকে ভর্তি করে রুস্তম ও শাজাহানকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। মঙ্গলবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুস্তমের মৃত্যু হয়েছে।

কালিহাতী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, এ ঘটনায় সোমবার রাতেই একটি মামলা হয়েছে। সেই মামলা এখন হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হবে। ময়নাতদন্তে পর নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102