ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিনামূল্যে টিকা গ্রহণকারী দেশের মধ্যে প্রথম বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মে, ২০২২
  • ৩২ বার পঠিত

এ সময় জাহিদ মালেক বলেন, আমাদের ভ্যাকসিন দেওয়ার সক্ষমতা আছে। ভ্যাকসিন নষ্ট করি নাই। ভ্যাকসিনকে সঠিকভাবে ব্যবহার করা হয়েছে। সে জন্য বাংলাদেশকে সবচেয়ে বেশি ভ্যাকসিন দিয়েছে। যার মূল্য ২০ হাজার কোটি টাকারও বেশি হবে। সেটা আমরা বিনামূল্যে পেয়েছি।

জাহিদ মালেক আরও বলেন, করোনা জাদুমন্ত্রে যায় নাই। পরিশ্রম করতে হয়েছে। প্রধানমন্ত্রী আমাদের সার্বক্ষণিক দিক নির্দেশনা দিয়ে সহযোগিতা করেছেন। প্রতিদিনই ফোন করে কথা বলেন। ঈদের দিনও কথা বলেছেন। তার নির্দেশনা আমরা নিয়ে থাকি। চেষ্টা করেছি আমরা করোনা নিয়ন্ত্রণ করার জন্য। করোনা নিয়ন্ত্রণে আমরা শুধু চেষ্টা করি নাই, করোনা নিয়ন্ত্রণে অন্যতম সফল রাষ্ট্র বাংলাদেশ।

জাহিদ মালেক বলেন, দেশের ১৭ কোটি মানুষের মধ্যে ৭৫ শতাংশ লোককে টিকা দেওয়া হয়েছে। সে কারণে আজ আমাদের দেশ ভালো আছে। করোনা নিয়ন্ত্রণে আছে বলেই আজ দেশের মানুষ আত্মীয়-স্বজনদের সঙ্গে বাসে, ট্রেনে, লঞ্চে স্বাচ্ছন্দ্যে ঈদ করতে বাড়ি যেতে পেরেছেন। ঈদের মাঠে সবাই মিলে একসঙ্গে নামাজ পড়তে পেরেছে। আত্মীয়-স্বজনদের বাড়ি বেড়াতে পারছেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, পৌর মেয়র মো. রমজান আলী প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102