ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মালয়েশিয়ায় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৭ বাংলাদেশিকে আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ৩১ বার পঠিত
এমএমবি নিউজ নিউ

আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ায় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৭ বাংলাদেশিকে আটক করা হয়েছে। দেশটির পেরাক রাজ্যের সিতিয়াওয়ান অঞ্চলে প্রবাসী এক বাংলাদেশিকে হত্যায় জড়িত সন্দেহে তাদের আটক করেছে স্থানীয় আইনপ্রয়োগকারী সংস্থা।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (০২ মে) সিতিয়াওয়ান এলাকার একটি ভবনের ছাদের ওপর ৩৯ বছর বয়সী এক প্রবাসী বাংলাদেশি হত্যার শিকার হন।

দুদিন পর বুধবার (০৪ মে) হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ৭ জনকে আটক করা হয়। তবে হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন এখনও ধরাছোঁয়ার বাইরে।
মানজুং জেলা পুলিশ প্রধান নুর ওমর সাপি বলেছেন, আটকের পর ওই ৭ জনকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আগামী রোববার পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা। তিনি আরও জানান, ঘাতক ও হত্যার শিকার ব্যক্তি একই কারখানায় অপারেটর পদে চাকরি করতেন।

ওমর বলেন, অপর ৭ বাংলাদেশির সঙ্গে একই বাড়িতে বাস তাদের। ঘটনার দিন কোনো একটি বিষয় মিমাংসার জন্য ছাদে গিয়েছিলেন দুইজন। এ সময় অন্যরা নিচতলায় ঘুমিয়ে ছিলেন।

ওমর আরও বলেন, ‘রাত প্রায় ৩টার দিকে নিচ থেকে তাদের একজন ছাদে ভুক্তভোগীর চিৎকার শুনতে পান। এরপর সবাই ছাদে উঠে তাকে অচেতন ও রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পুলিশ কর্মকর্তা ওমর জানান, নিহত ব্যক্তির দেহে ছুরিকাঘাতের ৫টি চিহ্ন পাওয়া গেছে। তবে ঘটনাস্থলে কোনো অস্ত্র পাওয়া যায়নি। হত্যার উদ্দেশ্য কী, তা তদন্ত করা হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102