ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঈদে মোটরসাইকেল না পেয়ে কিশোরের আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ৩৫ বার পঠিত

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ঈদ উপলক্ষে মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবার ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক কিশোর। মৃত ওই কিশোর হলেন ওই ইউনিয়নের ডোয়াইল বাজার এলাকার নিজামুল ইসলামের ছেলে সজিব মিয়া (১৪)।

বুধবার (৪ মে) রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল নদীপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সকালে সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সজিব ঈদুল ফিতর উপলক্ষে বাবার কাছে মোটরসাইকেল কিনে দেওয়ার আবদার করে। বাবা রাজি না হওয়ায় সে অভিমান করে। পরে বুধবার (৪ মে) রাতে সে তার বসতঘরের ধর্ণারের সঙ্গে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এরপর স্থানীয়রা পুলিশে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, বাবা মোটরসাইকেল কিনে দিতে অস্বীকৃতি জানালে বাবার ওপর অভিমান করে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সজিব। এ খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ না থাকায় দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102