ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেশে দ্রব্যমূল্য ভারসাম্যপূর্ণ অবস্থায় আছে: ওবায়দুল কাদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ৩২ বার পঠিত

দেশে দ্রব্যমূল্য ভারসাম্যপূর্ণ অবস্থায় আছে, সরকার তা নিয়ন্ত্রণে রেখেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ইউক্রেনে যুদ্ধের কারণে সারাবিশ্বেই জ্বালানিসহ জিনিসপত্রের দাম বেড়েছে। সে হিসেবে আমাদের দেশ বেশ ভালো আছে।

বৃহস্পতিবার (৫ মে) রাতে ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি চোখে সরষের ফুল দেখছে। আন্দোলন করার জন্য তাদের তো কোনো নেতাই নেই। তারা যদি কখনো সরকার গঠন করতে পারে, তখন তাদের সরকার প্রধান কে হবে?

গাঁধা যেমন পানি ঘোলা করে খায়, বিএনপিও পানি তেমনি ঘোলা করে খেয়ে তারপর নির্বাচনে আসবে। নির্বাচনে অংশগ্রহণ করা বিএনপির অধিকার, সুযোগ নয়।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি কী বলে মানুষের কাছে ভোট চাইবে, তাদের আমলে তো কোনো উন্নয়ন কর্মকাণ্ড নেই। অপরদিকে আওয়ামী লীগ পদ্মা সেতু, কর্ণফুলী ট্যানল, মেট্রো রেলসহ সারাদেশে ব্যাপক উন্নয়ন করেছে।

নিরপেক্ষ নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এখানে নিরপেক্ষ সরকারের দরকার নেই, দরকার নিরপেক্ষ নির্বাচন কমিশন। এক্ষেত্রে সরকারের কোনো ভূমিকা নেই।

মন্ত্রী আরও বলেন, নির্বাচন যথাসময়ে হবে এবং বিএনপিসহ সবাই অংশগ্রহণ করবে। বাংলাদেশের সংবিধান সারাবিশ্বে প্রশংসিত। এ সংবিধানের আলোকেই নির্বাচন হবে।

এসময় ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল ইসলাম মোল্লা, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীসহ দলীয় নেতা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102