ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রবাসী যুবককে ছুরিকাঘাতে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ৩৮ বার পঠিত

বৃহস্পতিবার রাত ১০টায় সৌদি প্রবাসীর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে সেনবাগ থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত ইউসুফ সৌদি প্রবাসী। তাদের পরিবারের সঙ্গে পারিবারিক সম্পত্তি নিয়ে একই বাড়ির তাঁর চাচাতো ভাইদের সঙ্গে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। প্রায় এ নিয়ে তাদের ঝগড়াঝাটি লেগেই থাকত। বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিরোধপূর্ণ জায়গা থেকে আম পাড়াকে কেন্দ্র করে একই বাড়ির চাচাতো ভাই সোহেল, রুবেল ও চাচা নুরনবী সঙ্গে নিহত ইউসুফের সঙ্গে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সোহেল ও রুবেল ক্ষুব্ধ হয়ে ইউসুফকে মারধর করে এবং ছুরিকাঘাত করে। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটেয়ারী জানান, প্রাথমিক ভাবে জানা যায় বিরোধপূর্ণ জায়াগা থেকে আম পাড়াকে কেন্দ্র করে প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। শুক্রবার সকালে ময়নাতদন্ত শেষে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযুক্ত তিনজনকে পুলিশ আটক করেছে। যাচাই বাছাই করে তাদের মধ্যে দোষীদের আইনের আওতায় আনা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102