ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টিকটক ভিডিও ধারণ করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশত আহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ৩৯ বার পঠিত

সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীর উপর নবনির্মিত সেতুতে টিকটক ভিডিও ধারণ করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত সায়মন (১৩), তাহসিন (১৬), তানজিদ (১৪) সহ কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া আহত হুশিয়ার আলী (৪০), আবু তালেব (১৫), দেলোয়ার হোসেন(৩৬), রাব্বানী মিয়া (১৮)সহ অন্যান্য আহতদের দোয়ারাবাজার ও ছাতক উপজেলা হাসপাতালে এবং স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাতকের সুরমা নদীতে নির্মিত সেতুতে পর্যটকরা নিয়মিত আসা যাওয়া শুরু করেছেন। ঈদ উপলক্ষে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজনসহ দূরদূরান্ত থেকে পর্যটকদের ভিড়ে এ সেতুটি অস্থায়ী পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে গত কদিন ধরে। এরই মধ্যে সেতুতে উদ্বেগজনক হারে বাড়ছে বখাটেদের আনাগোনাও। প্রতিদিনই অভিযোগ উঠেছে বিভিন্ন নাম নিয়ে গড়ে ওঠা কিশোর গ্যাং এর সদস্যরা সেতুতে আগত দর্শকদের বিভিন্নভাবে হয়রানি করে।

বৃহস্পতিবার (৫ মে) বিকেল ৫ টার দিকে পৌর এলাকার বাশখালা ও নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামের দু কিশোরের মধ্যে মোবাইল ফোনে টিকটক ভিডিও ধারণ ও ছবি তোলা নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে।

খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ থামাতে চেষ্টা করে। এক পর্যায়ে তারা টিয়ারসেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে সংঘর্ষ থামাতে সক্ষম হয়।

এ ব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102