ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কলেজছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মে, ২০২২
  • ৪১ বার পঠিত

শনিবার সকালে পাঁচবিবি উপজেলার মাঝিনা এলাকা থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।
আয়েশা আক্তার পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামের মোজ্জামেল হকের মেয়ে। তিনি জয়পুরহাট সরকারি কলেজের অনার্স প্রথমবর্ষের ছাত্রী।

ওসি পলাশ চন্দ্র দেব জানান, আয়েশা তার ভাইয়ের বাড়িতে থাকতেন। শুক্রবার রাতে ভাই-ভাবী বাড়িতে না থাকায় পাশের বাড়ির দুই কিশোরী মেয়েকে নিয়ে রুমে টিভি দেখছিলেন তিনি। টিভি দেখা শেষে দুই কিশোরীকে রেখে পাশের রুমে ঘুমাতে যান আয়েশা। শনিবার সকালে স্থানীয়রা আয়েশার রুমের মধ্যে সারা শব্দ না পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে আয়েশার মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে মর্গে পাঠায়।

ওসি আরও জানান, ওই ছাত্রীর গলায় ওড়না পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে কি কারণে এই হত্যা ঘটনা ঘটেছে তদন্তের পর সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102