শনিবার (৭ মে) দুপুরের দিকে লালমনিরহাট জেলা সদর উপজেলার হারাটি ইউনিয়নের সরকারটারী গ্রাম থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মজমুল হকের ছেলে।
জানা গেছে, শ্বশুর বাড়িতে থেকে হকারি করে গ্রামে গ্রামে আইসক্রিম বিক্রি করতেন নাদিম ইসলাম। শনিবার সকালে শ্বশুর বাড়ির পাশে একটি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনাস্থলে উপস্থিত লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) মারুফা জামান বলেন, মর্গের প্রতিবেদন দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।