ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলনায় চাচার হাতে ভাতিজা খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মে, ২০২২
  • ৩৯ বার পঠিত

খুলনায় চাচা বাবুল ফকিরের হাতে ভাতিজা হালিম ফকির নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে হালিম ফকির গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে শুক্রবার সন্ধ্যায় বটিয়াঘাটা উপদজেলার সুরখালি বাজার এলাকায় বাবুল ফকির, তার স্ত্রী ও দুই জামাই মিলে আকবর ফকিরের ছেলে হালিম ফকিরের ওপর হামলা করেন। এ সময় বাবুল ফকির গং লাঠি নিয়ে হালিমকে বেদম মারপিট করে রক্তাক্ত জখম করেন।

নিহত হালিমের পরিবার সূত্রে জানা গেছে, রাস্তার পাশে ভ‍্যান গাড়ি রাখাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা এসে আহত অবস্থায় হালিম ফকিরকে উদ্ধার করে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হালিম ফকির মারা যান। এ ঘটনায় পাইকগাছা ও দাকোপ থানা এলাকা থেকে হালিম হত্যার সঙ্গে জড়িত বাবুল ফকির ও তার স্ত্রী আলেয়া বেগম এবং তার দুই জামাই ইকবাল হোসেন ও ওয়াহিদুরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী।

ঘটনার সত্যতা স্বীকার করে বটিয়াঘাটা থানার ওসি(তদন্ত) জায়েদ বলেন, হালিম গাজী মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার রাতে মারা গেছেন। তার পরিবারের কেউ এখনও কেউ মামলা করতে আসেননি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102