মোঃ নাজমুল হুদা, বাগেরহাট প্রতিনিধি: ফকিরহাট উপজেলা কৃষি পূনর্বাসন বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত সমলয়ে চাষাবাদের শস্যকর্তন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফকিরহাটের প্রাণ পুরুষ গণমানুষের নেতা, খেটে খাওয়া সাধারণ মানুষের বন্ধু, ফকিরহাট উপজেলা পরিষদের সুযোগ্য স্বনামধন্য চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জননেতা শ্রদ্ধাভাজন বাবু স্বপন দাশ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জনাব শেখ মুস্তাহিদ সুজা, লখপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান ও লখপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এমডি সেলিম রেজা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা কৃষি অফিসার বিশিষ্ট কৃষিবিদ জনাব মোঃ নাছরুল মিল্লাত।
উক্ত অনুষ্ঠানে জননেতা বাবু স্বপন দাশ ক্ষেতের ফসল ও ধান কাটার সরঞ্জামাদি ভালো ভাবে পর্যবেক্ষণ করেন এবং কৃষকদের কাছে মত বিনিময় করেন। কৃষকরা জানান গত বছরের তুলনায় এবারের ফসল আরও অনেক বেশি ভালো হয়েছে। পরবর্তীতেও কৃষকরা যেন এই ধরণের প্রণোদনা গুলো পেয়ে ফসল উৎপাদন করতে পারেন তার সু-ব্যবস্থা পাবার জন্য উপজেলা চেয়ারম্যান মহোদয়কে মৌখিক ভাবে আবেদন জানান।