ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে গুলিবিদ্ধ জামাই মারা গেছেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মে, ২০২২
  • ৪০ বার পঠিত

গোপাল বিশ্বাসের ভাই পরিমল বিশ্বাস জানান শনিবার (৭ মে) সকালে ঢাকা মেডিকেলে তার ভাই মারা যায়।

গত বৃহস্পতিবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে শ্বশুরবাড়ি পাশ থেকে দুর্বৃত্তের ছোড়া গুলিতে আহত হন জয় গোপাল বিশ্বাস (৪৫)। জয় গোপাল বিশ্বাস কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামের বাদল বিশ্বাসের ছেলে। তিনি পেশায় কৃষক।

জানা যায়, জয় গোপাল বৃহস্পতিবার বিকেলে হাটবনগ্রাম এলাকায় তার শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ছিলেন। রাতের খাবার শেষে বাড়ির উঠোনে বসে ছিলেন। এ সময় এক ব্যক্তি এসে তাকে ডেকে নিয়ে যায়। তাকে বাড়ির পাশের দুর্গা মন্দিরের পেছনে একটি বাগানে নিয়ে গুলি করা হয়। গুলির শব্দ ও তার চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে আসে। তাকে দ্রুত উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানেও অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পাঠানো হয়।

জানা যায়, জয় গোপালের বুকের বাম দিকে গুলি লাগে। গুলি বাম পাশ দিয়ে শরীরে প্রবেশ করে উল্টো পাশ দিয়ে বের হয়ে যায়।

জয়গোপালের ভাই পরিমল বিশ্বাস জানান, আমার ভাই খুবই নিরীহ একজন মানুষ। কৃষি কাজ করে সংসার চালান। কারো সাতে-পাচে নেই। তাকে কেনো এবং কারা এভাবে গুলি করে হত্যা করলো আমরা কিছুই বুঝে উঠতে পারছি না।

পাংশা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার সাহা জানান, শনিবার সকালে ঢাকায় গুলিবিদ্ধ জয় গোপালের মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় এখনো কোনো মামলা হয়নি। মামলা প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুতই গ্রেপ্তার করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102