ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১ মাস ১০ দিন ধরে নিখোঁজ ছাতকের দুই কিশোর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মে, ২০২২
  • ৩৬ বার পঠিত

সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ ছাতকে একই দিনে দুই কিশোর নিখোঁজ হয়েছে। নিখোঁজের একমাস ১০ দিন অতিবাহিত হলে ও তাদের কোন সন্ধান পাওয়া যাচ্ছেনা। গত ৩০ মার্চ ভোরে ফজরের নামাজ পড়ার কথা বলে একই সাথে গ্রামের মসজিদে যায় নোয়ারাই ইউনিয়নের গোদাবাড়ি গ্রামের জালাল উদ্দিনের পুত্র ফয়জুল হক (১৫) ও গোদাবাড়ি গ্রামের নানা বাড়িতে থাকা একই ইউনিয়নের রাজারগাঁও গ্রামের ইজাজুল হকের পুত্র ফয়ছল আহমদ শাকির (১৭)। ওই দিন থেকেই তারা দু’জন নিখোঁজ রয়েছে।

অনেক খোজাখুজি করে ও পরিবারের লোকজন তাদের কোন সন্ধান পাচ্ছেনা। নিখোঁজের ঘটনায় ফয়জুল হকের মা গুল বাহার ছাতক থানায় গত ২ এপ্রিল একটি সাধারণ ডায়েরি (নং১০৬) করেছেন। এদিকে ফয়ছল আহমদ শাকিরের নানি রুপতেরা বিবি ও ছাতক থানায় ৪ এপ্রিল একটি সাধারণ ডায়েরি (নং২০৫) করেছেন।

থানা পুলিশ ও নিখোঁজ দু’কিশোরের উদ্ধারের জন্য ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে। কিন্তু এ পর্যন্ত তাদের সন্ধান পাচ্ছেনা পুলিশ ও পরিবারের লোকজন। কোন সুহৃদ ব্যক্তি তাদের সন্ধান পেলে নিম্নোক্ত নাম্বারে ০১৭৪১২৭৫৯৯৫ (গুল বাহার), ০১৩০৭০৩৪৩৮৩ (রুপতেরা বিবি) যোগাযোগের জন্য পরিবারের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102