ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাতকে লাশবাহী এম্বুলেন্স ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু, আহত ১১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মে, ২০২২
  • ৩৫ বার পঠিত

ছাতক( সুনামগঞ্জ) সংবাদদাতাঃ ছাতকে লাশবাহী এম্বুলেন্স ও একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু ঘটেছে। রবিবার বিকেলে ছাতক -সিলেট সড়কের মাধবপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এম্বুলেন্স যোগে দোয়ারাবাজারের চন্ডিপুর এলাকার জসিম উদ্দিনের ৮ দিন বয়সী শিশু পুত্র মোহাম্মদের লাশ নিয়ে নিয়ে বাড়ি ফেরার পথে সড়কের খারগাও- মাধবপুর এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সি এন জি যাত্রী ৪ বছর বয়সী শিশু তানহার মৃত্যু ঘটেছে। সে কোম্পানিগঞ্জ উপজেলার টুকেরগাঁও গ্রামের আকিব মিয়ার মেয়ে।

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজি চালক জহির আলী যাত্রী গোবিন্দ দাস (১৭),পুজব দাস(১৫), সানজিদা (১০),মারজান (১৪) ও এম্বুলেন্সে থাকা হাবিবুর (২০),নাছুয়া বেগম (২০), কেছন বিবি(৫০), জয়তুন নেছা (২৮), ফুলজান বিবি( ২৬)। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করেছেন। সিএনজি চালক সহ আহত ৭ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত এম্বুলেন্স ও সিএনজি জব্দ করেছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102